বেনাপোলে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলিসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুইটি লোডেড ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি।
আটককৃত ব্যক্তির নাম মফিজুর রহমান (২৯)। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণ পাড়ার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল থানার দিঘিরপাড় এলাকায় রাত সাড়ে ৮ টার সময় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যার ২টি ম্যাগজিনে মোট ১৪ রাউন্ড গুলি ভর্তি (লোড করা) ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ জানান, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।
উক্ত আসামির বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *