কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এর আগে পৌর শহরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী হায়দার রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুম পারভেজ কাজল, নজরুল ইসলাম, ইকবাল হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক হাফিজুর রহমান, আল আমিন, যুগ্ন-আহবায়ক টিপু সুলতান,

পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ন-আহবায়ক শাহ আলম। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের শতশত নেতৃবৃন্দ র‍্যালিতে এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *