শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের কেশবপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) এর নেতৃবৃন্দের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে এবং এসএসসি পরীক্ষায় এ প্লাস (A+) অর্জন করায় মেধাবী শিক্ষার্থী মাইমুনা ইয়াসমিন মোহনা কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে পৌর শহরের টাইগার পয়েন্ট এলাকায় সংস্থার কার্যালয়ে ওই মাসিক সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা।
সভায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার কেশবপুর শাখার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর সঞ্চালনায় সংগঠনের কার্যক্রম গতিশীল ও বেগবান করা, সকল সদস্যদের কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, একে অপরের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা কর্মজীবনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। অবসর গ্রহণের পরও তারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের সন্তানদের ভালো ফলাফল অর্জন সংগঠনের জন্য যেমন আনন্দের, তেমনি এটি নতুন প্রজন্মকে শিক্ষার প্রতি উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) একটি অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন। তারই ধারাবাহিকতায় কেশবপুর শাখার নেতৃবৃন্দরা দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করাসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সভা শেষে কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিনের একমাত্র মেয়ে মাইমুনা ইয়াসমিন মোহনা এসএসসি পরীক্ষায় এ প্লাস (A+) অর্জন করায় সংস্থার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় সংগঠনের সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান সহ সকল নেতৃবৃন্দ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করার পাশাপাশি তার পরিবারকেও অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টুর আন্তরিক প্রচেষ্টা ও শ্রমের প্রশংসা করেন। পরে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানের বিষয়ে সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সন্তানদের ভালো ফলাফল আমাদের সংগঠনের জন্য গর্ব ও অতি আনন্দের বিষয়। তাদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে আগামীতেও এমন ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপদেষ্টা ডা: হাবিবুর রহমান, সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, সদস্য সচিব সার্জেন্ট আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট রুস্তম আলী, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেন, সহ-দপ্তর সম্পাদক সার্জেন্ট মাসুদ, কোষাধ্যক্ষ সার্জেন্ট আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিন, সহ-আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সহ-প্রচার সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট শাহিনুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সার্জেন্ট জাহাঙ্গীর রহমান মিন্টু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্পোরাল ওয়ালিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল আবু কাসেম, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল জালাল, সার্জেন্ট আবু হাসান, সার্জেন্ট মিজানুর রহমান, কর্পোরাল শহীদ সহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।