নওগাঁয় ডিবি’র অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই জন যুবক আটক

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় ডিবি পুলিশের অভিযান-এ, ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দু’জন আটক। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে নওগাঁ জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে পুলিশ।
তারই অংশ হিসেবে গতরাত ১০ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের চৌকস একটি টিম নওগাঁর ধামুরহাট থানাধীন ধুরাইল গ্রামে পৌছে লোকজনের উপস্থিতিতে ঐ গ্রামের তোফাজ্জল হোসেন এর ছেলে ফয়সাল আহম্মেদ (৩২) এর বাড়িতে অভিযান পরিচালনা করে বাড়ির ভেতর মুরগী রাখা ঘরের পাশে বিশেষ কায়দায় শপিং ব্যাগের ভেতর রাখা ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ ফয়সাল আহম্মেদ কে আটক করেন ডিবি।
একই সময় ফয়সাল আহম্মেদকে মাদক দ্রব্য ব্যবসায় সহায়তাকারী একই গ্রামের আবু বক্কর এর ছেলে মনোয়ার হোসেন (২০) কেও আটক করা হয়। এব্যাপারে আটককৃত দু’ জনের বিরুদ্ধে ধামুরহাট থানায় মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *