শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): কেশবপুর উপজেলার ০৮নং সুফলাকাটি ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গত রবিবার (৩০ আগস্ট) বিকেলে কলাগাছি বাজারে ইউনিয়ন বিএনপির ওই কার্যালয়ের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সুফলাকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি জি.এম মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার মকবুল হোসেন মুকুল, আলমগীর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান হিমেল, তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুল ইসলাম-সহ উপজেলা ও সুফলাকাটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।