শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ একজন আটক। একটি বাড়িতে বিপুল পরিমান গাজা বিক্রির জন্য মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ও নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে সোমবার পূর্বরাত সারে ৩ টারদিকে ডিবি পুলিশের একটি চৌকস টিম নওগাঁ সদর উপজেলার ফতেপুর মুন্সিপাড়া গ্রামের মাহমুদুল হাসান ওরফে রুবেল এর বাড়িতে অভিযান পরিচালনা করে ৪২ কেজি ৫০০ গ্রাম গাজা উদ্ধার সহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামে এক মাদক কারবারী কে আটক করেন ডিবি পুলিশ।
গাজা সহ আটককৃত মাহমুদুল হাসান ওরফে রুবেল হলেন, নওগাঁ সদর উপজেলার ফতেপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীনের ছেলে। ৪২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ একজন মাদক কারবারীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপার এর নির্দেশে জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহীকতায় জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ ডিবি পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বিক্রি করার উদ্দেশ্যে একটি বসত বাড়িতে বিপুল পরিমান গাজা মজুদ করে রাখা হয়েছে। এমন সংবাদ পেয়ে ডিবি পুলিশের চৌকস টিম ফতেপুর মুন্সিপাড়া গ্রামের মাহমুদুল হাসান ওরফে রুবেল এর বাড়িতে লোকজনের উপস্থিতিতে অভিযান শুরু করেন এবং অভিযানকালে তার শয়ন কক্ষে বাক্সের ভেতর বিশেষ কায়দায় রাখা গাজা গুলো উদ্ধার করেন। উদ্ধারকৃত মোট ১১ টি প্যাকেটের মধ্যে ৪ কেজি করে ১০ প্যাকেটে ৪০ কেজি ও অপর একটি প্যাকেটে ২ কেজি ৫০০ গ্রাম মোট ৪২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ মাহমুদুল হাসান ওরফে রুবেলকে আটক করেন ডিবি পুলিশ। এব্যাপারে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গাজাসহ গ্রেফতারকৃত মাহমুদুল হাসান ওরফে রুবেল গাজা’র ডিলার হিসেবে কাজ করছিলেন। তার সাথে আরো একজন রয়েছে তাকেও গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। গাজা সহ গ্রেফতারকৃত ব্যাক্তি’র বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়েছে।