নবাগত ইউএনও আনোয়ার হোসেনের সাথে কেশবপুর থানা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্যে সাক্ষাৎ

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) : যশোরের কেশবপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেনের সাথে কেশবপুর থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গত সোমবার (৩১ আগস্ট) দুপুরে কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ ইকতিয়ারের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের কার্যালয়ে গিয়ে তাঁর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে কেশবপুর উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ, প্রশাসনিক কার্যক্রম এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের আন্তরিক মতবিনিময় হয়। এসময় উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, কেশবপুরের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো জনগণের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরিশেষে তিনি সাংবাদিকদের সত্য ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে কেশবপুরের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

সৌজন্য সাক্ষাৎকালে কেশবপুর থানা প্রেসক্লাবের সাংবাদিকরা এ উপজেলার বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, উন্নয়ন ও সম্ভাবনার কথা তুলে ধরার পাশাপাশি উপজেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সুস্বাস্থ্য, সফলতা এবং কেশবপুরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন কেশবপুর থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

 

এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ ইকতিয়ার, সিনিয়র সহ-সভাপতি পরেশ দেবনাথ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ক্রীড়া সম্পাদক মনজুর ইসলাম মুকুল, সদস্য সচিব মনজুরুল ইসলাম ডাবলু, ফটো সাংবাদিক এম. এ. খালেক, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক হেলাল, সাংবাদিক মাসুদ, নির্বাহী সদস্য আবদুল বারী, সিনিয়র সাংবাদিক মোসলেম উদ্দিন, সাংবাদিক রবিন দেবনাথ, সহকারী ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আব্দুল জলিলসহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *