হৃদয়ে বাংলাদেশ-এর ভার্চুয়াল আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হাকিকুল ইসলাম খোকন, আমেরিকা : স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ-এর উদ্দেশ্যে ভার্চুয়াল সভা আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, অনুষ্ঠিত হবে নিউইয়র্ক সময় অপরাহ্ন সাড়ে ১২টায় ও বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত জাতীয় নেতা এএইচএম কামরুজ্জামান এর সুতণয় এএইচএম খায়রুজজামান লিটন ।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বিবিসি ওয়াইল্ড সার্ভিস কলকাতার সাবেক ব‍্যুরো প্রধান ও বিশিষ্ট কলামিস্ট সুভীর ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম এ সবুর।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট গুনীজন। ।বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী কবি, সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট, মানবাধিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে গঠিত সংগঠনের ভার্চুয়ালি সভায় সবাইকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের আহবায়ক ও বিশিষ্ট কলামিস্ট মানিক লাল ঘোষ ও সদস্য সচিব এবং সিনিয়র সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব শফিক বাবু মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন।এতে সভাপতিত্ব করবেন বাঙালি সাংস্কৃতি মন্ত্রের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া ।আলোচনার বিষয়ঃ“গুপ্ত সুপ্ত বুঝি না-আওয়ামী লীগ মানে শেখ হাসিনা”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *