কালের সংবাদ ডেস্কঃ পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সীতাকুণ্ডে তুলার গোডাউনে আগুনের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন থেকে ৫টি ইউনিট পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
(১১ই মার্চ) উপজেলার ছোট কুমিরা ন্যামসন কন্টেইনার ডিপোর পার্শ্বস্থ ইউনিটেক্সের তুলার গোডাউনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এখনো হতাহত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।