নিজস্ব সংবাদদাতা, বান্দরবানঃ বান্দরবানের থানচি উপজেলা হতে লিক্রে নতুন নির্মিত সড়কের ২১ কিলোমিটার নামক এলাকায় শ্রমিকদের বহণকারী দুইটি ট্রাকে লক্ষ্য করে কেএনএফ সন্ত্রাসীরা অতর্কিত ভাবে গুলি চালালে মোহম্মদ জালাল (২৭) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
এঘটনায় গাড়িতে থাকা মোঃ ফোরকান (২৯)সহ দুইজন শ্রমিক আহত হন এবং অপর ট্রাকে থাকা ৪জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। নিখোঁজ শ্রমিকের মধ্যে সূর্য দাশ (৩০) ও রুবেল ড্রাইভার(৩০) নামে দুইজন শ্রমিকের নাম পাওয়া গেলেও বাকী দুইজনের নাম এখনো জানা যায়নি।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় থানচি লিটক্রে নতুন নির্মানাধীন সড়কের ব্যবহারের জন্য শনিবার সকাল থেকে ২টি ট্রাকে ৬জন শ্রমিক নিয়ে সড়ক নির্মানের জন্য ইট বহণ করে নিয়ে গিয়েছিল। থানচি সদর হতে ৪৫ কিলোমিটানের ইট পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাক ২টি বিকাল তিনটায় থানচি হতে নতুন নির্মিত লিক্রে সড়কের ২০-২১ কিলোমিটার মাঝামাঝি “তামলৌ পাড়া” নামক এলাকায় পৌঁছলে দুটি ট্রাকে থাকা শ্রমিকদের লক্ষ্য করে ১০থেকে ১৫জন সশস্ত্র কেএনএফ সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এতে মোঃ জালাল(৩০) এর পেটে গুলিবিদ্ধ হয় ও মোঃ ফোরকান নামে আরেক শ্রমিক আহত হন। অপর ট্রাকসহ আরো অন্য চারজন শ্রমিক এখনো নিঁখোজ রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা আহত দুইজন শ্রমিককে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে আনা হয়।
থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসক ডা. মেহেনাজ ফাতেমা বলেন, আহত মো: জালালের বুকে ছয়টি গুলি লেগেছে। স্বাস্থ্য কমপ্লেক্স উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সরজ্ঞাম না থাকায় তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক বলেছেন ঘটনার নিখোঁজ ৪জন শ্রমিকে উদ্ধারের অভিযান চলছে। এক প্রশ্নে তিনি বলেন শ্রমিকদের উপর গুলি করার ঘটনায় কেএনএফ সন্ত্রাসীদেরকে সন্দেহ করা হচ্ছে।