কপ-৩১-এ বৈশ্বিক দক্ষিনের নাগরিক সমাজের দাবি জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

জয়দেব কুমার অন্তালিয়া, তুরস্ক : ১৪ নভেম্বর ২০২৬: বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরাউদ্বেগ প্রকাশ করে বলেন, কপ–৩১–এর আলোচনায় অভিযোজন অর্থায়ন তিন গুণকরার প্রস্তাবটি পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেওঅংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্যের অভাবে তা গৃহীত হয়নি। বিদ্যমানআলোচ্যসূচির আওতায় আলোচনা অব্যাহত থাকলেও অর্থায়নের পরিমাণ, উৎস, সময়সীমা ও বাস্তবায়ন কাঠামো নিয়ে এখনো সুস্পষ্ট সমঝোতা প্রতিষ্ঠিত হয়নি। তাঁরাদাবি জানান, অভিযোজন অর্থায়ন তিন গুণ করার অঙ্গীকার বাস্তবায়নে কপ–৩১ থেকেইসুনির্দিষ্ট রোডম্যাপ, পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা, স্বচ্ছ অর্থায়ন ব্যবস্থা ও কার্যকর জবাবদিহিকাঠামো নিশ্চিত করতে হবে

তাঁরা বলেন, কপ–৩১–কে আরেকটি প্রতিশ্রুতির সম্মেলনে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন ওজবাবদিহির সম্মেলনে রূপ দিতে হবে। প্যারিস চুক্তির আর্টিকেল ৯.১ অনুযায়ী উন্নতদেশগুলোকে ঐতিহাসিক দায় ও অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোরজলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতা পূরণ করতে হবে। বড় নির্গমনকারীদেশগুলোর জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDCs) ১.৫ ডিগ্রি সেলসিয়াসেরলক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে এবং দ্রুত ও উল্লেখযোগ্য নির্গমন হ্রাসেরপাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত, সুশৃঙ্খল ও ন্যায়সংগত উত্তরণ নিশ্চিত করতেহবে। একই সঙ্গে লস অ্যান্ড ড্যামেজ মোকাবিলায় নতুন ও অতিরিক্ত, পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য এবং অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত দেশ ওজনগোষ্ঠীর জন্য অর্থায়নে সরাসরি প্রবেশাধিকার, দ্রুত অর্থ ছাড় এবং সহজ ও স্বচ্ছঅর্থপ্রাপ্তির প্রক্রিয়া প্রতিষ্ঠা করতে হবে।

আজ, ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ–৩১সম্মেলনস্থলে, সংবাদ সম্মেলন কক্ষ ২, এরিয়া ডি–৪,-এ স্থানীয় সময় সকাল ৯টায়অনুষ্ঠিত ‘‘প্যারিস চুক্তির বাস্তবায়ন ও জলবায়ু–ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বৈশ্বিকজলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত কর”  শীর্ষক প্রেস কনফারেন্সে গ্লোবালসাউথের বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা এসকল দাবি তুলে ধরেন। কোস্টফাউন্ডেশন, বাংলাদেশ, মুভমেন্ট ফর অ্যাডভান্সিং আন্ডারস্ট্যান্ডিং অফ সাস্টেনিবিলিটিএন্ড মিচ্যুয়ালিটি (মৌসম), ভারত ও লিডার্স বাংলাদেশ–এর সমন্বয়ে আয়োজিত প্রেসকনফারেন্স এ বক্তব্য রাখেন মৌসম, ভারত থেকে সৌম্য দত্ত, কোস্ট ফাউন্ডেশনবাংলাদেশ থেকে এম.এ. হাসান, পিপলস মুভমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস, নেপাল থেকেপ্রয়াস অধিকারী, ফিয়ান, শ্রীলংকা থেকে থিলক কারিয়াওয়াসাম, পৈরভি, ভারত থেকে, অজয় কুমার ও লিডার্স বাংলাদেশ থেকে মোহন কুমার মণ্ডল বক্তব্য রাখেন।

ভারত থেকে সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো ভয়াবহ বন্যাসহ জলবায়ুজনিতদুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ছে, যার প্রভাব কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধনয়। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার হলেও ঘোষিত অনুদানপ্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। এই বাস্তবতা আন্তর্জাতিক মানবিক সহায়তা ওঅর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট করে। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিকসংহতি, পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা জরুরি।

নেপালের প্রয়াস অধিকারী বলেন, জলবায়ু অর্থায়নের বর্তমান ব্যবস্থার মূল সমস্যা হলোএর মধ্যে ঔপনিবেশিক ক্ষমতা ও নিয়ন্ত্রণের চর্চা। বৈশ্বিক দক্ষিণের দেশগুলো খরা, বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগে বিপুল ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির শিকার হচ্ছে।অথচ প্রয়োজনীয় অর্থায়নের জন্য তাদের জটিল আবেদন, অনুমোদন ও অর্থ ছাড়েরপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই ঔপনিবেশিক কাঠামো থেকে বেরিয়ে এসে ক্ষতিগ্রস্তদেশগুলোর জন্য পর্যাপ্ত, সহজ, দ্রুত ও সরাসরি অর্থায়ন নিশ্চিত করতে হবে।

ভারত থেকে, অজয় কুমার বলেন, এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ুঅর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, অথচ বৈশ্বিক জলবায়ুঅর্থায়নের খুব সামান্য অংশই এ অঞ্চলে পৌঁছায়। প্রাপ্ত অর্থায়নের ৮০ শতাংশের বেশিপূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত, যেখানে দক্ষিণ এশিয়ার অংশ অত্যন্ত সীমিত। এই বৈষম্যজলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর অর্থায়নপ্রাপ্তির সংকটকে আরও গভীর করছে। তাইদক্ষিণ এশিয়ার জন্য ন্যায্য, পর্যাপ্ত ও সরাসরি জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।

শ্রীলংকা থেকে থিলক কারিয়াওয়াসাম বলেন, জলবায়ু অর্থায়ন ব্যবস্থার মূল উদ্দেশ্যহওয়া উচিত ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়া। কিন্তুঅর্থায়নের প্রতিশ্রুতি ও বিভিন্ন প্রক্রিয়া থাকলেও তহবিল তৃণমূল পর্যায়ের মানুষের কাছেপৌঁছাচ্ছে না। শ্রীলঙ্কার নাগরিক সমাজ প্রশ্ন তুলছে, এই ব্যবস্থাগুলো কীভাবে বাস্তুচ্যুতমানুষ ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত জনগোষ্ঠীর প্রয়োজন পূরণ করবে? তাই জলবায়ুঅর্থায়নে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং স্থানীয় জনগোষ্ঠীর কাছে অর্থের কার্যকর ওসরাসরি প্রবাহ নিশ্চিত করতে হবে।

লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল বলেন, লস অ্যান্ড ড্যামেজ আলোচনায়জলবায়ুজনিত বাস্তুচ্যুতিকে অগ্রাধিকার দিতে হবে এবং বাস্তুচ্যুতি মোকাবিলায়বিশেষায়িত অর্থায়ন ব্যবস্থা গড়ে তুলতে হবে। পরিকল্পিত পুনর্বাসন ও স্থানান্তরেমানবাধিকার, নিরাপত্তা ও মানুষের মর্যাদা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আঞ্চলিকসহযোগিতা ও তথ্য বিনিময় জোরদার করতে হবে এবং অর্থায়ন ব্যবস্থাকে কার্যকর করেপ্রতিশ্রুত অর্থ দ্রুত বাস্তব পদক্ষেপে রূপান্তর করতে হবে।

কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ–এর এম.এ. হাসান বলেন, কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ–এর এম. এ. হাসান বলেন, প্যারিস চুক্তির আর্টিকেল ৯.১ অনুযায়ী, উন্নতদেশগুলোর ওপর উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের বাধ্যবাধকতারয়েছে। এটি কোনো দয়া বা স্বেচ্ছামূলক সহায়তা নয়, বরং আন্তর্জাতিক চুক্তিতে স্বীকৃতদায়িত্ব। কপ ৩১–এর ক্লাইমেট ফাইনান্স ওয়ার্ক প্রোগ্রাম –এ এই দায়িত্বের পরিধি ওঅর্থায়নের উৎস নিয়ে মতপার্থক্য দেখা যাচ্ছে। আমাদের অবস্থান স্পষ্ট: বেসরকারিঅর্থায়ন দিয়ে উন্নত দেশগুলোর আর্টিকেল ৯.১–এর বাধ্যবাধকতা প্রতিস্থাপন করা যাবেনা।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *