মান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সাংসদ ইকরামুল

মোহাম্মদ আককাস আলী, জেলা প্রতিনিধি : নওগাঁর মান্দার প্রসাদপুর ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেছেন সাংসদ ডা. মো. ইকরামুল বারী টিপু।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে সড়ক দুটির নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। সড়ক দুটি হলো—জামতলী মোড় থেকে সদরুল মাস্টারের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার এবং খয়বর চেয়ারম্যানের মোড় থেকে ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার। নওগাঁ উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক দুটির পাকাকরণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সড়ক দুটির পাকাকরণ কাজ বাস্তবায়িত হলে প্রসাদপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *