বেনাপোলে আওয়ামী লীগের ৩ সদস্যসহ গ্রেপ্তার ৪

বেনাপোল  প্রতিনিধি: যশোরের বেনাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের হায়দার (৪৫), একই গ্রামের মোজাম্মেল (৫৫), দিঘীরপাড় গ্রামের মুনসুর আলী (৩৬) এবং বোয়ালিয়া গ্রামের জুয়েল রানা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে হায়দার, মোজাম্মেল ও মুনসুর আলী আওয়ামী লীগের সদস্য ও পুরাতন মামলার আসামি এবং জুয়েল রানা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

বেনাপোল পোর্ট থানার ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেপ্তারকৃতদের শনিবারই যশোর আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *