বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ২৫ টন কেমিক্যাল পাচার চেষ্টা ব্যর্থ: কাস্টমস কর্মকর্তার রহস্যজনক আচরণে প্রশ্ন

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের সময় ২৫ টন (৯৯৪ প্যাকজে) কেমিক্যাল পণ্যের একটি বড় চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে পণ্যভর্তি ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এটি জব্দ করা হয়।

জব্দকৃত চালানটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা। এ ঘটনায় জড়িত আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যবাহী কাভার্ড ভ্যানটি (যশোর-ট-১১-৬৩৯৩, ‘আফজাল কুরিয়ার সার্ভিস’) বন্দর এলাকা থেকে বের করার চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে ট্রাকটিসহ পণ্য জব্দ করেন।

নথি অনুযায়ী পণ্যটির আমদানিকারক প্রতিষ্ঠান ‘অনিন্দিতা ইন্টারন্যাশনাল’ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট ‘ব্রাইট ইন্টারন্যাশনাল, বেনাপোল’। চালানটিতে ১০০০ ব্যাগে মোট ২৫,০০০ কেজি (২৫ টন) পণ্য ছিল, যার ম্যানুফেস্ট নম্বর ৬০১৮/২০২৬/০০১/০০৬৯৮৮৬/১১।

কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছিল ‘ট্যালকম পাউডার’ হিসেবে। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর কোনো প্রকার এন্ট্রি ছাড়াই এবং রাজস্ব পরিশোধ না করে গোপনে তা বাংলাদেশি ট্রাকে খালাসের চেষ্টা করা হচ্ছিল।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষণার সঙ্গে পণ্যের প্রকৃত পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তা জব্দ করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো মূল্যবান কেমিক্যাল পাচার এবং সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকির উদ্দেশ্য ছিল। সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান ল্যাব টেস্টেও মাধ্যেমে নিশ্চিত হওয়া  যাবে ওই চালানে কি পণ্য আছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, আটককৃত পণ্য চালানটি বর্তমানে বন্দরের নিরাপত্তায় রয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে বন্দরের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমস কর্মকর্তার রহস্যজনক ও অসৌজন্যমূলক আচরণ

এদিকে পণ্য চালানটি আটকের পর পরীার সময় ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মীদের প্রতি কাস্টমস শুল্ক গোয়েন্দার এআরও ফয়সাল প্তি হয়ে ওঠেন বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের সেখানে থাকতে নিষেধ করা এবং অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার ঘটনায় উপস্থিত মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

সাধারণ মানুষ ও সচেতন মহলের মতে, ঘটনার সঙ্গে অসৎ কোনো উদ্দেশ্য না থাকলে একজন দাযয়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ করার কথা নয়। এর আগেও বিভিন্ন সময়ে এই কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বলে স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে।

স্থানীয় সাধারণ ব্যবসায়ীরা ােভ প্রকাশ করে জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দর দিয়ে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসায় দিন দিন কাস্টমসের রাজস্ব আয় বাধাগ্রস্ত হচ্ছে। এ ধরনের চোরাচালান ও শুল্ক ফাঁকির সঙ্গে জড়িত প্রকৃত সিন্ডিকেটকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *