বেনাপোলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

মো: আনিছুর রহমান বেনাপোল যশোর: দণিাঞ্চলের জাতীয়তাবাদী আদর্শের প্রাণপুরুষ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপল্েয বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে চারটার দিকে বেনাপোল ৩ নম্বর গেট সংলগ্ন মাহবুবা হক এতিমখানায় বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ এবং পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল মুন্নাফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত বলেন, “তরিকুল ইসলাম শুধু দণিাঞ্চলের জনপ্রিয় নেতাই ছিলেন না, তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের এক প্রথিতযশা নেতা। তিনি ছিলেন অনন্য এক জনদরদী মানুষ, যিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের যেকোনো বিপদে ছুটে যেতেন। এমনকি রাজনৈতিক ভিন্নতা সত্ত্বেও তিনি সেসময়ে অসুস্থ প্রতিপ রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন যশোরের সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজু এবং সাবেক মন্ত্রী খালেদুর রহমান টিটোর চিকিৎসায় নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন।”

তিনি আরও বলেন, “মজলুম নেতা তরিকুল ইসলাম স্বৈরাচারী এরশাদ আমল ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলেও নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু কখনো জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপি থেকে বিচ্যুত হননি। তাঁর উচ্চ আদর্শ ও রাজনৈতিক সততা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়।”

আলোচনা সভা শেষে মরহুম জননেতা তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *