নওগাঁয় দুই বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর :   নওগাঁর বাইপাস সড়কের গাবতলী মোড়ে আল বারাকা পরিবহনের দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,নওগাঁ জেলা ছাত্রলীগের সহসভাপতি একরামুল বারী ডলার (২৬), জেলা ছাত্রলীগের আরেক সহসভাপতি মো. শাহানুর নেওয়াজ লিখন (২৮) এবং শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শিশির দাস (৫৫)।
একরামুল বারী ডলার শহরের মাস্টারপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে। মো. শাহানুর নেওয়াজ লিখন হাট নওগাঁ এলাকার মুসলিম উদ্দিন আকন্দের ছেলে এবং শিশির দাস ৫ নম্বর ওয়ার্ডের নরেশ চন্দ্র দাসের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শহরের সোনারপট্টি এলাকা থেকে শিশির দাসকে গ্রেপ্তার করা হয়। অপর দুজনকে তাঁদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ওসি মো. মিন্টু রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বাসে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্ত কার্যক্রম চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *