নওগাঁয় উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের

মোহাম্মদ আককাস আলী, জেলা প্রতিনিধি : নওগাঁয় উৎসবমুখর পরিবেশে উদ্বোধনহয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের।মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
 জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ডা. ইকরামুল বারী টিপু, জাহিদুল ইসলাম ধুলু এবং মোস্তাফিজুর রহমান।
টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মান্দা উপজেলা ও রাণীনগর উপজেলা ফুটবল দল। এ খেলাকে ঘিরে দর্শক ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *