জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, আমেরিকা : বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার এর কার্যনির্বাহী সংসদের এক সভা গত রবিবার, ৮ নভেম্বর ২০২৬, নিউইয়র্কের ব্রঙ্কস এর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সভাপতি সাখাওয়াত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল খালিক, দিদার শাহীন, মাহমুদুল হাসান,ইফজাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আব্দুল্লাহ, চৌধুরী মোহাম্মদ আজিজ, নুরুল ইসলাম মিলন, সাংগঠনিক সম্পাদক নুরুল তালুকদার, মইনুর রহমান শোয়েব, বিপ্রেশ রায়, বিপ্লব পাল, অর্থ সম্পাদক নুর উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার উত্তম কুমার সেন, সমাজ কল্যাণ সম্পাদক বাবুল শীল, মহিলা বিষয়ক সম্পাদক শিক্ষিক ফয়জিয়া জাহান, সিনিয়র সদস্য রুহেল চৌধুরী, শ্যামল দাস এবং কবি সালেহা ইসলাম প্রমূখ ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭ তম জন্মবার্ষিকী পালিত হবে আগামী ২০ মার্চ ২০২৭ শনিবার জ্যাকসন হাইটসের জুঁইশ সেন্টারে।সভায় সর্বসম্মতিক্রমে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং ১১ টি উপ-কমিটি গঠন করা হয়। অতি শীঘ্রই আহবায়ক কমিটি ও উপ কমিটিগুলোর নাম ঘোষণা করা হবে।

সভায় বক্তারা ৩ নভেম্বর ১৯৭৫ জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান,সভায় ৭ নভেম্বর ১০৭৫ মুক্তিযোদ্ধা সৈনিক হত‍্যা দিবস উপলক্ষে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন অন‍্যান নেতৃবৃন্দ ।সভা শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *