নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে গ্রেপ্তার ২ ডাকাতির সরঞ্জাম উদ্ধার

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি মহাদেবপুর নওগাঁ :নওগাঁর সদরে অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা থেকে ২জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে নওগাঁ সদর থানার চাকলা জুলুর মোড় এলাকায় ফাত্তা ইসলামের অটোরিকশার গ্যারেজের পেছনের ইটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় গ্যারেজে থাকা তাঁর ভাইকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং ভয়ভীতি দেখিয়ে দুটি অটোরিকশা ও একটি ভ্যান নিয়ে যায়।
ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম
নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সদর থানা ও ডিবি পুলিশকে দ্রুত জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন।
তদন্তের ধারাবাহিকতায় এর আগে শাহজাহান নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য এবং বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ডাকাতির ঘটনায় জড়িত মূল হোতাদের শনাক্ত করে পুলিশ।
এরই ধারাবাহিকতায় ১৫ নভেম্বর রাতে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাঘাটা থানা এলাকা থেকে মনোয়ার হোসেন মিন্টু (৩৫) ও আমিনুর (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। মনোয়ার নওগাঁর বাসিন্দা এবং আমিনুর গাইবান্ধার সাঘাটা উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা।
অভিযানকালে আমিনুরের বাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি হ্যাকসো ব্লেড, একটি চাইনিজ তালা কাটার, একটি রামদা, একাধিক ধারালো ছুরি, একটি দা, চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ এবং রশি।
নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *