রাজধানীতে রিজভীর লিফলেট বিতরণ: ১০ ডিসেম্বরের সমাবেশ

কালের সংবাদ ডেস্কঃ ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগের গণসমাবেশে যোগ দিতে লিফলেট বিতরণ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (৫ ডিসেম্বর) সকালে সোয়া ১১টায় রাজধানীর বেইলি রোড লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন শতাধিক নেতাকর্মী।  রুহুল কবির রিজভী বলেন, ঢাকা বিভাগীয় গণসমাবেশ ১০ ডিসেম্বর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা নিঃশর্ত মুক্তি চাই ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আমাদের এই সমাবেশ।

লিফলেট বিতরণ করার সময় তিনি আরও বলেন, আগামী ১০ তারিখ বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেফতাএর করছে। এখন পর্যন্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপির ঢাকা বিভাগের গণসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে বলে উল্লেখ করে রিজভী বলেন, দেশের ৯টি বিভাগে ইতমধ্যে যেভাবে গণসমাবেশ হয়েছে, ঠিক সেভাবে ঢাকায়ও গণসমাবেশ হবে। এখানে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন। কিন্তু সরকার সেটাকে ব্যাহত করতে চাচ্ছে। এসব কর্মকাণ্ড তো ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী সরকার করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *