নিজস্ব প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় ৯২৫ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. তবিবুর রহমান (৫০) ও তাঁর সঙ্গীর ওপর ককটেল হামলার অভিযোগে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। এ ঘটনায় ৭/৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
এজাহার ও থানা সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন মো. তবিবুর রহমান ও তাঁর সঙ্গী মো. লুকমান হোসেন (৫০)। রাত ১২টা ৩৭ মিনিটের দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে দুইটি ককটেল নিক্ষেপ করেন।
এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে স্প্লিন্টারের আঘাতে তবিবুর রহমানের ডান পায়ের বিভিন্ন স্থানে এবং সঙ্গী লুকমান হোসেনের বাম পায়ের বিভিন্ন অংশ ও নাভির নিচে-পেটের ওপর সাধারণ ও গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় বোমার আঘাতে তবিবুর রহমানের ব্যবহৃত একটি কালো রঙের মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: যশোর ল-১৭-০৩০৩) ক্ষতিগ্রস্ত হয়, যার ক্ষয়তির পরিমাণ আনুমানিক ২০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিষয়টি ইউনিয়নের সেক্রেটারি মো. শহিদ আলীকে (৪৫) জানানো হলে তিনি বেনাপোল পোর্ট থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাক্ষীদের উপস্থিতিতে একটি অবিস্ফোরিত তাজা ককটেল এবং একটি ফাটানো ককটেলের অংশবিশেষ জব্দ করে।
এজাহারের অভিযুক্তরা হলেন মো: আশা (৩০) বাবু (৩৫) চয়ন (২৭), ইব্রাহিম (৪০), ইসরাফিল (৫৫), জামশের আলী (৬০) ও বকুল (৩৫)। পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে আলোচনার পর ২৫ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা ৪০ মিনিটে বাদী থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেন জানান, এজাহারের ভিত্তিতে থানায় মামলা নম্বর ১৬ (তারিখ ২৫/১১/২০২৬) রুজু করা হয়েছে। মামলায় পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৪২৭/৫০৬(২)