লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডে আয়োজনে এবং লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ সম্পন্ন

রাফি চৌধুরী,সীতাকুণ্ড প্রতিনিধিঃ “জীতায় শিশু কিশোর দিবস” লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডে আয়োজনে এবং লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আজ ১৭ মার্চ (শুক্রবার) লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড উদ্যোগে ও লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড’র সহযোগীতায় বাড়বকুণ্ডের মধ্যম মাহমুদাবাদ ডঃ মুহাম্মদ হোসেন একাডেমিতে প্রায় ২৫০ ছাত্র/ছাত্রীকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

রক্তের গ্রুপ নির্ণয় করতে যেখানে ১শ টাকা খরচ করতে হয় সেখানে ফ্রি তে রক্তের গ্রুপ জানতে পেরে আনন্দিত ছাত্র/ছাত্রীরা।

এসময় রক্তের গ্রুপ নির্ণয় কেন প্রয়োজন সে বিষয়টি তাদের সামনে উপস্থাপন করেন আন্তর্জাতিক সেবা সংগঠন লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড’র স্বেচ্ছাসেবকরা।

এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সাবেক সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিন আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের প্রাক্তন লিও এডভাইজার লায়ন নাসির উদ্দিন মানিক উপস্থিত ছিলেন জোন চেয়ারপারসন লায়ন কাজী আলী আকবর জাসেদ উপস্থিত ছিলেন লায়ন মোঃ শাহাজান উপস্থিত ছিলেন লায়ন ক্যাপ্টেন মোহাম্মদ তানভীর উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের ক্লাব ডিরেক্টর লিও মুহাম্মদ নাজিমুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সদ্য প্রাক্তন সভাপতি লিও মোঃ জিয়াউল হক উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সেক্রেটারি লিও মোঃ আইনুল করিম ফিরোজ উপস্থিত ছিলেন সিস্টার কো-অর্ডিনেটর লিও নুসরাত জাহান রিক্তা উপস্থিত ছিলেন লিও মোঃরাফি চৌধুরী,লিও রাকিব,লিও আরাফাত মিয়াজী,লিও তৌহিদ,লিও নাজমুল প্রমখু।

এমন মানবিক উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *