মোঃ সহিদুল ইসলাম (মুকুল), রিপোর্টার কেবি টিভি,কুষ্টিয়াঃ ১০-শে ডিসেম্বরে কুষ্টিয়াতে যাতে কোন ধরনের সহিংসা না ঘটতে পারে সেই লক্ষ্যে কুষ্টিয়া জেলার প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ও র্যাব বাহিনী কঠোর অবস্থানে আছেন।
দফায় দফায় মিটিং করে জেলা ব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে তারা তৎপর আছেন। কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তা আইন-শৃঙ্খলা বাহিনী জনসাধারণের সুবিধার্থে উল্লেখ করে নাই। তবে জেলা জুড়ে তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে তা নিশ্চিত করেছেন।
কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম বলেছেন কুষ্টিয়া জেলার সাধারণ মানুষের ও জান মালের নিরাপত্তা বিঘ্ন ঘটানোর কেহ বিন্দুমাত্র চেষ্টা করলে তাকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না।
বিএনপি জামাতের নাশকতা মামলার আসামি সহ বিভিন্ন সময়ের সমাজ বিরোধীদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।
পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ থাকবে কঠোর অবস্থানে। পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তৎপর থাকবে।
সাধারণ মানুষ যেন হয়রানিতে শিকার না হয় সেদিকে খেয়াল রাখা হবে। এবং কোন অপরাধই আইনের হাত থেকে রেহাই পাবে না।