বিজয় উৎসব চলবে ১৩ থেকে ১৬ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর ঢাকা থেকে আসা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বীরদের সংবর্ধনা দেওয়া হবে। পরদিন ফোর্ট উইলিয়ামের শহীদ স্মারকে পুষ্পমাল্য অর্পণ ও কুচকাওয়াজের মাধ্যমে একাত্তরের বীরদের স্মরণ করা হবে। সন্ধ্যায় কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আয়োজন করা হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলো ও ধ্বনির বিশেষ প্রদর্শনী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস ও একাত্তরের কলম সৈনিক সাংবাদিক দিলীপ চক্রবর্তী।
এই সংবাদ সম্মেলনকে কিছুটা ভিন্নতা দিতে ফোর্ট উইলিয়ামে একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়।