বগুড়ায় শিমুলতলীতে গরুর মাংস ৫৮০ টাকায়

কালের সংবাদ ডেস্কঃ বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের শিমুলতলী গ্রামের নজরুল ইসলাম ওরফে কালু কসাই (৬০) ২৬ বছর ধরে মাংস ব্যবসা করছেন। বগুড়া শহরের বিভিন্ন হাট-বাজারে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস।

তবে সারা বছর জেলার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের শিমুলতলী মোড়ে নজরুল ইসলাম ওরফে কালু কসাই নামে এক ব্যক্তি ৫৮০ টাকা দরে গরুর মাংস বিক্রি করছেন। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এ মাংস কিনতে সেখানে জেলার বিভিন্ন এলাকার মানুষের উপচে পড়া ভিড় পড়ছে।

এ দোকানে কয়েকদিন আগে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হয়েছিল ৫৫০ টাকায়। স্থানীয় পুলিশের চাপে ৩০ টাকা বাড়াতে বাধ্য হয়েছেন বলে অভিযোগও উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন হাটবাজার থেকে গরু কিনে এনে সেটি জবাই করে টাটকা মাংস বিক্রি করেন। কালু কসাইয়ের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েকে বিয়ে দিয়েছেন। বড় ছেলে হোসাইন আল মাহমুদ অনার্সে ও ছোট ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে। হোসাইন আল মাহমুদ লেখাপড়ার পাশাপাশি বাবাকে ব্যবসায় সহযোগিতা করছেন।

প্রায় এক বছর ধরে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে গরুর মাংস বিক্রি করছেন তিনি।

কম দামে গরুর মাংস বিক্রির এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ‘কালু কসাই’ এখন ভাইরাল। নজরুল ইসলামের (কালু কসাই) বাড়ি গাবতলীর নশিপুর গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *