কালের সংবাদ ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশন এলাকার বোর্ড বাজার এরিয়া পুরো গাজীপুর সিটির মতোই কারখানার আধিপত্য। বেশির ভাগ বাসিন্দাই এলাকার ভোটার নন।
সে কারনে এলাকার রাস্তা ধরে ধারেও নেই তেমন পোস্টারের মহরা বা ব্যানারের ছোয়া।
তবে অল্পসংখ্যক কাউন্সিলরের পোস্টার ঝুলছে রাস্তায়। ভোটারদের মাঝে আলোচনা, উৎসাহ তেমনটা না থাকলেও নেতাকর্মীদের মাঝে নির্বাচন নিয়ে ছক কষছেন সবাই।
নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন।
আসছে আগামী ২৫শে মে নির্বাচন। জাহাঙ্গীর আলম তার মায়ের প্রধান নির্বাচনী সমন্বয়ক।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকার মাঝি হয়েছেন আজমত উল্লা খান। বিএনপি থেকে দেয়া হয়নি কোনো প্রার্থী। নির্বাচনে মেয়র হওয়ার দৌড়ে আরও আছেন জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন (লাঙল) জাকের পার্টির রাজু আহমেদ (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী শাহ নুর ইসলাম রনি সরকার (হাতি), হারুন অর রশিদ লড়ছেন ঘোড়া প্রতীক নিয়ে।