বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর কেন্দ্রীয় কাউন্সিল-২০২৩ অনুষ্ঠিত

আনোয়ার হোসেন, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১২ মে) সকাল ৯.০০ ঘটিকায়
ঢাকাস্থ তোপখানা রোডে জাতীয় শিশু কল্যাণ পরিষদ এর হল রুমে বাংলাদেশের সকল জেলা,উপজেলা থেকে আসা ভোটারগনের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়।।

বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহন শেষে কেন্দীয় কমিটির বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।

বিজয়ীদের মধ্যে মো: মাইন উদ্দিন প্রধান ১৯৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়।
তার নিকট তম প্রতিদ্বন্দী মো: মনোয়ার হোসেন ১১৮ ভোট পেয়ে ২য় স্থান অধিকার করেন।

সাধারণ সম্পাদক পদে মো: আব্দুর রহিম ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: ফিরোজ হাসান ১০৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো: আশিক ইকবাল প্রিন্স ২১৭,
ক্যাশিয়ার পদে জহুরুল হক রঞ্জু ১৬৫,
দপ্তর সম্পাদক পদে হাসান মাহমুদ ১৭০,
প্রচার সম্পাদক পদে আরিফ ইসতিয়াক ১৮৬,
কর্মসংস্থান পদে মো: সোহেল হোসেন,
যুব ও ক্রিয়া পদে বিদ্যুৎ মিয়া নির্বাচিত হয় ।।

নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও ঘোষনা পর্বে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মো: আল আমিন হুছাইন সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর সাবেক সভাপতি মো: নাজির ইমরান।
উদ্বোধক ছিলেন মো: ইব্রাহীম শামীম,

এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট এর প্রতিষ্ঠাতা সদস্য,একরামুল হক প্রধান,মো: সাদেক হোসেন, মিজানুল হাসান রাকিব, রাকিবুল ইসলাম সোহাগ সহ কেন্দ্রীয় সকল নেত্রীবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মো: হাফিজুল আলম চৌধুরী ,ইজাবুল ইসলাম জসিম ও দিদারুল ইসলাম জাহিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *