রক্তসৈনিক নিয়ে অসাধারণ একটি গান প্রকাশক করেছে শেরপুরের ফরহাদ হোসেন

আশিকুর রহমান (রিয়াদ)ঃ শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের নয়াপড়া গ্রামের ফরহাদ হোসেন যুব সমাজ কে রক্তদান এ এগিয়ে আসা নিয়ে গানটি লেখছেন।

ইতিমধ্যেই গানটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে হাজারো দর্শকের মনে। তরুণ এই শিল্পী সমাজকে এগিয়ে নেয়ার জন্য এবং মানুষকে রক্তদানের উদ্বুদ্ধ করায় এমন গান লিখেছেন।
তিনি বলেন এই গানটি আমি নিজে লিখেছি নিজে সুর দিয়েছি এবং আমার সঙ্গে গানটিতে কন্ঠ দিয়েছেন বাংলাদেশ রক্তসৈনিকের সদস্যবৃন্ধ।

একজন মানুষের বিপদের সময় আরেকজন মানুষ যদি এগিয়ে না আসে তাহলে মানবতা লজ্জিত হয়, মানবতা হয় অপমানিত। যুগে যুগে মানুষ মানবকল্যাণ তথা ধর্মীয় কাজ করে আসছে। এরকম একটি কাজ হলাে স্বেচ্ছায় রক্তদান। নিজের দেহের রক্ত অপরকে দান করে তার উপকার করা শ্রেষ্ঠ মানবীয় লক্ষণ।

রক্তদানের প্রথম এবং প্রধান কারণ: একজনের দানকৃত রক্ত আরেকজন মানুষের জীবন বাঁচাবে। রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত ‘বোন ম্যারো’ নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের ২ সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়।

বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

ফরহাদ আরো বলেন আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলার সবাই রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসুক। রক্তদান একটি মহৎ কাজ, এমন কাজ করতে পেরে আমি গর্বিত আমার এই গানেরমধ্যে দিয়ে অনেকেই রক্ত দানে উৎসাহিত হবে। আমি এবং আমার দেশের জন্য এটাই অনেক বড় পাওয়া।

সর্বশেষ ফরহাদ বলেন আমি দেশের জন্য কিছু করতে চাই। ভালো ভালো গানের মাধ্যমে আমি তরুণদেরকে সমাজসেবার দিকে এগিয়ে আনতে চাই। এমন মহৎ কাজের জন্য আমি আমার এলাকার সকলের একান্ত সাহায্য কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *