বিরামপুর থানা এবং RAB-5 CPC-2 নাটোর যৌথ অভিযানে স্ত্রী হত্যার আসামি গ্রেফতার-১

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত সার্বিক চৌকস নির্দেশনায়।

বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রোজ শনিবার ১৭/০৬/২০২৩ইং তারিখ রাত্রি অনুমান ০১ঃ০৫ ঘটিকার সময় নাটোর সদর থানা এলাকা হতে RAB-5, CPC-2 এর সহায়তায় স্ত্রী হত্যা মামলায় দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে থাকা পলাতক আসামি ওয়াসীম আলী (দুলাল) বয়স আনুমানিক- (৪০), পিতা- মৃত নাছিম উদ্দিন, সাং- কেটরাহাট, থানা- বিরামপুর, জেলা- দিনাজপুরকে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়েছে।

যার জিআর মামলা নং-১২১/০৫ (বিরামপুর)। গ্রেফতারকারী অফিসার এসআই/ আব্দুর রশিদ ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *