কর্পোরেট অ্যামেচার প্রিমিয়ার লিগের পর্দা উঠছে আগামী ৪ঠা অগাস্ট

কালের সংবাদ প্রতিনিধিঃ ৬ টি দল নিয়ে কর্পোরেট অ্যামেচার প্রিমিয়ার লিগের পর্দা উঠতে যাচ্ছে আগামী ৪ঠা অগাস্ট ২০২৩ ইং।

ক্রিকেট মৌসুম শুরু হতেই সম্প্রতি বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠা কর্পোরেট ক্রিকেট লীগে এবার যুক্ত হল সিএপিএল।

আগামী ৪ঠা অগাস্ট সকাল ৯টায় এসিসি এবং ১০-১২ ক্রিকেটার্স এর মধ্যকার বল মাঠে গড়ানোর মধ্য দিয়ে সূচনা হচ্ছে টুর্ণামেন্টের।

টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হচ্ছে- রেনেগেড রেঞ্জার্স, এলক্যাব, এসিসি, এফসিএস, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং ১০-১২ ক্রিকেটার্স।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে “কালের সংবাদ” এবং “কে, বাংলা টিভি” (KBTV)।

খেলাগুলো ৩টি ভেন্যুতে অনুসঠিত হবে। প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়াম, গ্রীন ইউনিভার্সিটি মাঠ এবং লেকপরি খেলার মাঠ। সরাসরি খেলা উপভোগ করতে KBTV এর live-এ থাকুন।

নিউজটি শেয়ার করুন
FacebookWhatsAppXTelegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *