কাঁচা শাক-সবজির বাজার অস্থির কেজিতে বেড়েছে ৫০ টাকা

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ নওগাঁয় কাঁচা শাক-সবজির বাজার অস্থির। গত এক সপ্তাহের ব্যবধানে  প্রতি কেজিতে বেড়েছে ৪০থেকে ৫০ টাকা।
সবজির পাশাপাশি অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের দাবি কয়েক দিনের টানা বৃষ্টির কারণে বাজারে চাহিদার তুলনায় সবজির আমদানি কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে।
জেলার বিভিন্ন খুচরা কাঁচাবাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি বেগুন ৮০-৯০ টাকা, করলা ৭০-৮৫ টাকা, কাঁচা মরিচ ১৫০-১৬০ টাকা, লাউ ৫০-৬০ টাকা, ঢেঁড়স ৬০-৬৫ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, পেঁয়াজ ৭০-৭৫ টাকা, পটল ৬০-৬৫টাকা, পেপে ৪০-৪৫টাকা, আলু ২০-২৫ টাকা, শসা ৮০-৯০ টাকা,পিয়াজ৭৫-৮০ দরে বিক্রি হচ্ছে। সবজির পাশাপাশি ৩৫-৪০ টাকা হালির ডিম বৃদ্ধি পেয়ে এখন বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকা দরে।
খুচরা বাজারের ব্যবসায়ী জোসেফ,রমজান আলী রহমত জানান, বৃষ্টির কারণে পাইকারি বাজারে সবজির আমদানি কম হওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে।
ডিমের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে ওই ব্যবসায়ীরা জানান,বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিমের দাম বাড়িয়েছে।
এ’বিষয়ে নওগাঁ কৃষি বিপণন অধিদপ্তরের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার জানান, বর্ষার কারণে অনেক সবজির গাছ নষ্ট হয়ে যায়। সেই সঙ্গে বৃষ্টির কারণে এখন ফুল নষ্ট হয়ে যাচ্ছে। আর মৌসুমের শেষ সময় হওয়াই বাজারে সবজির আমদানি কিছুটা কম। যার কারণে কিছু কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মিত বাজার দরের খোঁজখবর রাখছি। অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেলে জেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *