কালাইয়ে ভূয়া নিয়োগপত্র  দেওয়ার মুলহোতা  গ্রেফতার

মো: মোকাররম হোসাইন কালাই (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটে কালাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা

আব্দুল বারিক@বাকী (৫০) কে গ্রেফতার করেছে জয়পুরহাট র‍্যাব-৫।শনিবার (৩১ ডিসেম্বর) বেলা প্রায় ১২ টার সময় মোলামগাড়ী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।আব্দুল বারিক@বাকী (৫০) উপজেলার কাদিরপুর গ্রামের আইজ উদ্দিন এর ছেলে। গ্রেফতার কৃত আসামী কাছথেকে ৯ টি ভূয়া নিয়োগপত্র ও ১টি মোবাইল পাওয়া যায়।

র‍্যাব জানায়, আব্দুল বারিক @বাকী ৩ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা ২০১৭ সাল থেকে দরিদ্র লোকদের সাথে প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশা দিয়ে বা কখনও কখনও ভূয়া নিয়োগপত্র প্রদান করে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান, তিনি ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য দুই প্রার্থীর কাছ থেকে টাকা নেন এবং ভুয়া নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় দুই প্রার্থী তাদের ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন। বিষয়টি র‍্যাবের নজরে আসলে ৯টি ভূয়া নিয়োগপত্রসহ র‌্যাব-৫  তাকে আটক করেন। আসামীর বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *