কৃষকের উন্নয়নে কাজ করছে সরকার – খাদ্যমন্ত্রী

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি. সরকার কৃষকের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার কৃষি সম্প্রসারণের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে ২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো উফশী ও বোরো হাইব্রিড ধাণ উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটা সময় সার নেওয়ার জন্য মানুষকে গুলি খেতে হয়েছে। এখন সারের জন্য হাহাকার নেই। কৃষকের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন।

মন্ত্রী আরও বলেন, ভর্তুকির বীজ ও রাসায়নিক সার যেন সঠিকভাবে ব্যবহার হয় সেদিকে কৃষকদের লক্ষ্য রাখার আহ্বান জানান।

বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন, নাদিরা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব প্রমূখ

আলোচনা সভা শেষে উপজেলার ৮ ইউনিয়নের ৪ হাজার ৬শ ৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *