শামীম আখতার, ( যশোরের ) কেশবপুর: যশোরের কেশবপুরে “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণীসম্পদে হবে উন্নতি”এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৬ নভেম্বর) সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকার খামারীরা ৩০টি স্টলে তাদের উন্নতজাতের পশু পাখি প্রদর্শন করেন।
উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ অলোকেশ কুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আবু তালেব, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, খামারি আব্দুস সাত্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডাঃ সিদ্ধার্থ সরকার।
আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের গুণগত মান, জাত, স্বাস্থ্য, সৌন্দর্য্য, অবদান, কর্মসংস্থান, বাজারজাতকরণ, পরিবেশ ও অর্থনৈতিক প্রভাব, সার্বিক পর্যবেক্ষণ বিষয় বিবেচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জনকে পুরস্কার এবং সনদপত্র প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমএ রহমান, নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনর রশীদ বুলবুল, থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ দেবনাথ, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও এনামুল হাসান নাঈম, সাংবাদিক কামরুজ্জামান রাজু, শাহিনুর রহমান, তন্ময় মিত্র বাপী, আব্দুল খালেক, আবু হুরায়রা রাসেল, রনি হোসেন-সহ উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন এলাকার খামারিগণ।