জয়পুরহাটে নানা আয়োজন মধ্যে দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে নানা আয়োজেন মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব আদিবাসী দিবস। আজ বুধবার (৯ আগষ্ট ) দুপুরে জেলা শহরের জিরো পযেন্টে মানব বন্ধনে অংশ নেন বাংলাদেশ আদিবাসী সংঘের জয়পুরহাট জেলা শাখা, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংঘের জয়পুরহাট জেলা শাখাসহ বেশ কয়েকটি আদিবাসী সংগঠনের নেতাকর্মীরা।

মানব বন্ধন কর্মসূচী চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন- বাংলাদেশ মুন্ডা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি’র সভাপতি কার্ত্তিক পাহান, বাংলাদেশ আদিবাসী সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বচ্চু চন্দ্র মাহাতো, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জয়পুরহাট জেলা শাখার সভাপতি শ্যামল কুমার শাহা,স্থানীয় কমিউনিষ্ট পার্টি নেতা নেতা বদীউজ্জামান বদি প্রমুখ।

এ সময় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, আদিবাসীর জন্য আলাদা ভূমি কমিশন গঠন, জাতীয় সংসদে সমতলীয় আদিবাসীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা গ্রহন, আদিবাসী বিষয়ক মন্ত্রণালয় গঠন, উচ্চ শিক্ষা ও চাকুরিতে ৫% কোটা পূনর্বহালসহ ১০ দফা দাবি তুলে ধরেন ।

পরে বিকালে স্থানীয় একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভা শেষে আদিবাসী শিলঈদের পরিবশেনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনষ্ঠিান পরিবেশশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *