নিজেস্ব প্রতিবেদক: পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী ১ নং ওয়ার্ডের , বাহেরচর বাজারের ব্রিজের পূর্ব পাশে নতুনভাবে এই প্রথম চালু করা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিস কার্যালয় । এর আগে বাউফল উত্তরে আর কোনো অফিস কার্যালয় ছিলোনা বাংলাদেশ জামায়াতে ইসলামীর।
৫ আগস্ট ২০২৪ ইঃ এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা- পটুয়াখালী জেলা এবং বরিশাল বিভাগের সভা সমাবেশ হতো জামায়াতের দূর্গ খ্যাত সিংহেরাকাঠী মুনশি বাড়িতে।
দুঃসময়ের সকল প্রোগ্রাম হতো সিংহেরাকাঠী মুনশি বাড়ির বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক, মরহুম অধ্যাপক আমজাদ হুসাইন এর বাসায় এবং তার বাড়িতেই তার প্রতিষ্ঠিত সিংহেরাকাঠী কুরআন সুন্নাহ দাখিল মাদ্রাসায়। এ সময় তার পরিবার দ্বারা প্রটোকলের মাধ্যমে জামায়াতের এই প্রোগ্রাম গুলো হতো। তখনকার নিরাপদ যায়গা বলতে পটুয়াখালী জেলা তথা বরিশাল বিভাগে এটি ছাড়া আর ছিলোনা।
সিংহেরাকাঠী ১ নং ওয়ার্ডের অফিস করার বিষয়ে, মরহুম অধ্যাপক আমজাদ হুসাইন এর মেঝো ছেলে ইন্জ্ঞিনিয়ার মুহাম্মদ তরিকুল ইসলাম জাহিদ (জাহিদ মুনশি) বলেন; যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে ৫ আগস্ট ২০২৪ ইং: সাল পর্যন্ত আমার পরিবার ছিলো জামায়াতের জন্য নিবেদিত প্রান। প্রত্যেকটা প্রোগ্রামে প্রটোকল দিয়েছি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কাকার, বটতলা বসে থাকতাম প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত, যাতে পুলিশ অথবা আওয়ামী লীগের হামলা আসলে তার পর্যন্ত না যায়। সেগুলো সকল নেতৃবৃন্দের মনে রাখা উচিত। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কাকাকে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আল্লাহর জন্য ভালোবাসি। এলাকার জামায়াত সমর্থিত সকলকে নিয়ে উত্তর বাউফলে এই প্রথম আল্লাহর অশেষ রহমতে অফিস কার্যালয় শুরু করেছি, ইনশাআল্লাহ পূর্বের ণ্যায় এখান থেকে দুনিয়ার কল্যান ও আখিরাতে মুক্তির জন্য আমরা ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেবো।
অফিস কার্যালয় করতে বিভিন্নভাবে সহযোগিতা / শ্রম দিয়েছেন , বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির বাউফল উত্তরের সাবেক সভাপতি, বর্তমান জামায়াতের দায়িত্বশীল, সিংহেরাকাঠী কুরআন সুন্নাহ দাখিল মাদ্রাসার আইসিটি শিক্ষক, মরহুম অধ্যাপক আমজাদ হুসাইন এর বড় ছেলে ইকবল হুসাইন রুমি। সিংহেরাকাঠী ১ নং ওয়ার্ডের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল চৌকিদার। জামায়াতকর্মী নিজাম উদ্দিন হাওলাদার, জাকারিয়া মৃধা, জহির মুন্সি, সৈকত সরদার, সাইফুল সাজ্জাল এবং সিংহেরাকাঠী ১নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থকরা ।