জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০১টি সফল অভিযানে ০৩ টি বার্মিজ চাকু উদ্ধার সহ গ্রেফতার ০৩ জন

যশোর প্রতিনিধি, আশিকুল ইসলামঃ  ২৩ আগষ্ট ২০২৩ যশোর ডিবির একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত তারিখ রাত্র ২২.৩০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন রবীন্দ্রনাথ সড়ক বিশ্বজিৎ মেশিনারীজ এর উত্তর পাশে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ বাবু হোসেন(২৪), পিতা-মৃত খোকন হোসেন, সাং-আটড়া বাকা বর্ষি, থানা-মনিরামপুর, জেলা-যশোর এ/পি-নলডাঙ্গা রোড বকুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর(ভাসমান), ২। মোঃ শুকুর আলী(১৯), পিতা-সামসুল হক, সাং-নলডাঙ্গা রোড, বাবুর বাড়ির ভাড়াটিয়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর (ভাসমান), ৩। মোঃ বাবু হাসান(১৯), পিতা-মতিয়ার রহমান, সাং-শেখহাটি তমালতলা স্কুলের পাশে, থানা-কোতয়ালী, জেলা-যশোর দেরকে ০৩ টি বার্মিজ চাকু সহ গ্রেফতার করেন।

এ সংক্রান্তে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *