জয়পুরহাটে পাঁচবিবিতে উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশদের সাথে  দিনব্যাপী সেমিনার অালোচনা ও সভা

মোঃ মোকাররম  হোসাইন জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ-দফাদারদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার জয়পুরহাট পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের সহযোগিতায় এই সেমিনার করা হয়।

সেমিনারে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম পাঁচবিবি পৌর সভার মেয়র হাবিবুর রহমান হাবির

জেলা কমিনিটি ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, ডিএমএসএস এর নির্বাহী পরিচালক মাহবুবা সরকার,অতিরিক্ত পুলিশ সুপার এম এ মামুন খান চিশতী ফারজানা হোসেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার ন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ পিপিএম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতিতে বাধা প্রদানকারী উগ্রবাদ প্রতিরোধে গ্রাম পুলিশ-দফাদার,গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের ভূমিকা এবং তাদের করণীয় সম্পর্কে আলোচনা করেন।

সন্ত্রাসবাদে না বলুন শ্লোগানকে প্রতিপাদ্য করে দেশের ৪৮ জেলায় বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এই সেমিনার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

জয়পুরহাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে ৩দিন ধরে এই সেমিনার করা হয় জেলার ৫ উপজেলার দুই শতাধিক গ্রাম পুলিশ-দফাদার ও প্রায় ২০ জন গণমাধ্যম কর্মী এই সেমিনারে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *