ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবীদের চার দফা দাবী বাস্তবায়নে কালক্ষেপণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ী (জামালপুর)প্রতিনিধি : ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবীদের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ীতে চারদফা দাবি বাস্তবায়নে কালক্ষেপণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

গতকাল বুধবার ৬টায় সরিষাবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্র ইপশি ও ঐশি শপিং কমপ্লেক্স থেকে মুক্তিযোদ্ধা সংসদ হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইপশি ও ঐশি শপিং সেন্টারে এসে সমাবেশে মিলিত হয় ।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, আইডিইবি’র তারাকান্দি সরিষাবাড়ী সাংগঠনিক জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ভূপতি চন্দ্র মহন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুর রহমান,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রতন প্রমুখ বক্তব্য ।

বক্তারা বলেন, অতি সত্ত্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি মেনে নেবেন । অন‍্যথায় আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। আমাদের এ দাবি আদায়ে কঠোর কর্মসূচি অব‍্যাহত থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *