ডেঙ্গুতে মিনিটে মিনিটে রোগী আসছে হাসপাতালে

কালের সংবাদ ডেস্কঃ ডেঙ্গুতে প্রায় প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুতে রেকর্ড হচ্ছে। মিনিটে মিনিটে রোগী আসছে হাসপাতালে।

২৪ ঘণ্টায় এবছর রেকর্ড সংখ্যক ১৩ জনের প্রাণহানি ঘটেছে। জুলাই মাসের ১৮ দিনে ৮০ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ১৬ হাজার ২২ জনে। এ পর্যন্ত ২৪ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৭ জনে। এর মধ্যে নারী ৭৩ জন এবং পুরুষ ৫৪ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৩৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৭৯ জন এবং ঢাকার বাইরে ৭৫৪ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১ হাজার ৫৩৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৬৯ জনে। ঢাকার ৫৩টি বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৪৪৩ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ১২৬ জন। চলতি বছরের এ পর্যন্ত ২৪ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১৫ হাজার ১৪৪ জন এবং নারী ৮ হাজার ৮৫৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৩০৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *