*শৈহ্লাচিং মার্মা, রুমা প্রতিনিধি*: আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ এবং জণমত সংগ্রহের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
তাই ভোটদানে অংশগ্রহণকারী সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে বিজিবি বিশেষ মোবাইল টীম এবং কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত আছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় ৯বিজিবি’র রুমা ব্যাটালিয়নে কনফারেন্স কক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রেস কনফারেন্স আয়োজন করেছে।
শনিবার (৩১ জানুয়ারি) সাড়ে দশটায় রুমা ব্যাটেলিয়ন ৯বিজিবি সদর দপ্তরে কনফারেন্স হলে এই প্রেস কনফারেন্স আয়োজন করা হয়। এ সময় সহকারী পরিচালক জসিম উদ্দিন ও অনারারী সহকারি পরিচালক সুরোজ কুমার সাহা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে মেজর তিমিন রঞ্জন মহান্ত বলেছেন,
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মুলত সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নির্বাচন কমিশন ও সরকার কর্তৃক প্রদত্ত সকল নির্দেশনা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। বিজিবি নির্বাচনী কার্যক্রম চলাকালীন সময় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পর্যাপ্ত প্রস্তুতি নিচ্ছে এবং ভোটারদের নিরাপদভাবে ভোটে অংশগ্রহণে সহায়তা করবে।
কনফারেন্সে মেজর তিমিন রঞ্জন মহান্ত বলেন, ৪,৪২৭ কিলোমিটার সীমান্ত ধরে সুনির্দিষ্ট নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সারাদেশে প্রায় ৩৭ হাজার অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ বিভিন্ন উপজেলা অঞ্চলে বিজিবি আগাম থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
নির্বাচনী পরিবেশকে নির্বিঘ্ন, শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখী রাখতে বিজিবি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করবে।
কনফারেন্সে বিজিবি আরও জানায়, “সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”
এই প্রেস কনফারেন্সে রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, রোয়াংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাথোয়াইঅং , রুমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চনুমং মারমা সহ রুমা ও রোয়াংছড়ি দুই উপজেলায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।