রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধনের আবেদন ২০১৮ সালের ১৪ জুন প্রত্যাখ্যান করে ইসি। এর বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা। রিটের চূড়ান্ত শুনানি নিয়ে একই বছরের ৪ নভেম্বর হাইকোর্ট রায় দেন।
হাইকোর্টের রায়ে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপিকে অবিলম্বে নিবন্ধন দিতে ইসিকে নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ২০১৯ সালে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যা আজ খারিজ হলো।
আদালতে ইসির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. ইয়াছিন খান। নাজমুল হুদার পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। সঙ্গে ছিলেন আইনজীবী এম হারুনুর রশীদ খান।
পরে আইনজীবী এম হারুনুর রশীদ খান প্রথম আলোকে বলেন, নাজমুল হুদার নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিএনপির নিবন্ধন পেতে আইনি বাধা নেই।