দুই নবজাতকের মরদেহ উদ্ধার জয়পুরহাটের ক্ষেতলালে

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলালে নদীর তীর হতে ৭ মাসের যমজ দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

মঙ্গলবার (১ আগষ্ট) সকালে উপজেলার বটতলি তুলসী গঙ্গা নদীর তীর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, নবজাতক দুটি নদীর ধারে পলিথিন ও ছেরা কাপর দিয়ে ঢাকা ছিলো কোন এক সময় বাতসে পলিতিন উড়ে উটলে মানুষের চোখে ধরা পরে। ধারণা করা হচ্ছে নবজাত দুটির বয়স ৭ মাস এবং দুই দিন আগে কেউ নবজাতকটিকে নদীর ধারে ফেলে দিয়েছে।

ওসি মো. আনোয়ার হেসেন বলেন, এলাকাবসী খবর দিলে সকালে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতকের মরদেহ দুটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *