মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁয় যথাযথ ভাবে “জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫” পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ আগস্ট সোমবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নওগাঁ সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সরোজ কুমার। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম প্রমুখ।
মহাদেবপুর: উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শিল্পী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও মো.আরিফুজ্জামান। ভিডিপি অফিসার ইব্রাহিমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ,টিএসএ ডা.খুরশিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি মৎস চাষীদের হাতে পুরস্কার তুলে দেন।