নওগাঁয় মাদককারবারী মাদকসেবীরা আতঙ্কে এসপি তারিকুল ইসলামের মাদক বিরোধী অভিযানে 

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম যোগদানের পর থেকেই মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়েছেন। যার ফলে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা আতঙ্কে রয়েছে।

এছাড়া তিনি জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় মাদক নির্মূলকে অগ্রাধিকার দিয়ে একের পর এক অভিযান পরিচালনা করছেন এবং জেলা পুলিশকে সঙ্গে নিয়ে বড় সাফল্য অর্জন করেছেন । সম্প্রতি কয়েকদিনে বিপুল পরিমাণ গাঁজা ও অন্যান্য মাদকসহ একাধিক কারবারীকে আটক করে বেশ সুনাম কুড়িয়েছেন। সচেতন মহলের সমালোচকদের দাবি,পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম একজন দক্ষ,বিচক্ষণ ও মানবিক পুলিশ অফিসার।

তিনি নওগাঁ জেলার প্রতিটি মানুষের সুখ শান্তির জন্য নিরোলসভাবে কাজ করে যাচ্ছেন। যা সবার দৃষ্টি কেড়ে নিয়েছে। ইতিমধ্যে তাঁর বহু দৃষ্টান্ত পত্র পত্রিকা প্রকাশ পেয়েছে এবং জেলার প্রতিটি মানুষের মুখে মুখে তাঁর নাম প্রশংসনীয় হয়ে উঠেছে। অপরদিকে তাঁর ঝটিকা অভিযানে অপরাধকারীরা,মাদক কারবারীরা, মাদক সেবীরা আতঙ্কে রয়েছে। এ’জেলার অপরাধকারীরা এখন ভয় পায় অপরাধ করতে।

এবিষয় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলার প্রতিটি থানাকে অপরাধ মুক্ত মানুষের আশ্রয়স্থল হিসাবে গড়ে তুলবেন এবং পুলিশ হবে জনগণের বন্ধু আর অপরাধীরা অপরাধ করতে ভয় পাবে। তিনি অপরাধ দমন এবং মাদক নির্মূল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *