নওগাঁয় সারে ৫ হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে পেঁয়াজ ও রসুন

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় চলতি রবি মৌসুমে ৪ হাজার ৫শ’ ৩০ হেক্টর জমিতে পেঁয়াজ ও ৯শ’ ৬০ হেক্টর জমিতে রসুন (চাষ) আবাদ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, নওগাঁ জেলার কৃষকরা ইতিমধ্যেই পেঁয়াজ ও রসুন চাষের প্রস্তুতি নিতে শুরু করেছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও বীজ সরবরাহ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে শুরুতেই। নওগাঁয় ধার্যকৃত লক্ষ্যমাত্রার জমি থেকে ৫৩ হাজার ৬শ’ ৮১  টন পেঁয়াজ এবং ৯ হাজার ৪৩ মেট্রিক টন রসুন উৎপাদিত হবে বলেই কৃষি বিভাগের প্রত্যাশা।
নওগাঁর ১১টি উপজেলায় পেঁয়াজ ও রসুন  চাষের উপজেলা ভিত্তিক লক্ষ্যমাত্রা হচ্ছে নিম্নরুপ- নওগাঁ জেলা সদর উপজেলায় পেঁয়াজ ৩শ’ ৩০ হেক্টর ও  রসুন  ১০০ হেক্টর,  রাণীনগর উপজেলায়  পেঁয়াজ  ৩শ’ ৩৫  হেক্টর ও রসুন  ৪৫ হেক্টর, আত্রাই উপজেলায়  পেঁয়াজ  ১শ’ ৫৫ হেক্টর ও রসুন  ৪০ হেক্টর, বদলগাছি উপজেলায়  পেঁয়াজ  ৫শ’ ৬০  হেক্টর  ও রসুন  ১শ’ ২০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় পেঁয়াজ  ৪শ’ ৪০ হেক্টর ও রসুন ৯০  হেক্টর, পত্নীতলা উপজেলায়  পেঁয়াজ ১শ’ ৮৫  হেক্টর ও রসন  ৪৫ হেক্টর, ধামইরহাট উপজেলায় পেঁয়াজ ৭০০ হেক্টর ও রসুন  ১শ’ ১০ হেক্টর, সাপাহার উপজেলায়  পেঁয়াজ ৫শ’ ১৫  হেক্টর ও রসুন  ৩৫ হেক্টর, পোরশা উপজেলায়  পেঁয়াজ ১শ’ ২০  হেক্টর ও রসুন  ১৫ হেক্টর, মান্দা উপজেলায়  পেঁয়াজ ৮শ’ ৮৫ হেক্টর ও রসুন  ২শ’ ৫০ হেক্টর ও নিয়ামতপুর উপজেলায় পেঁয়াজ ৩শ’ ৫ হেক্টর ও রসুন ১শ’ ১০ হেক্টর জমিতে চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *