জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি.নওগাঁর নিয়ামতপুরে কীটনাশক খেয়ে সবুজ রানা (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে শনিবার থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃত সবুজ রানা ভাবিচা ইউনিয়নের শালকোনা গ্রামের নেকবরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বন্ধুদের নিয়ে পিকনিক খেয়ে রাতে স্ত্রীর সাথে শুয়ে পড়ে। পরে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হলে সবুজের স্ত্রী শাশুড়ীর ঘরে চলে যায়। রাত ২ টার দিকে বমন শুরু করলে সবুজের মা বের হয়ে এসে দেখে তার ছেলে সবুজের মুখ দিয়ে দূর্ঘন্ধ বের হচ্ছে। বাড়ির সবাই বের হয়ে আসলে সবুজ কীটনাশক খেয়েছে বললে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করান পরিবারের সদস্যরা। পরে কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত কুমার তাকে মৃত ঘোষণা করে।
সবুজের বাবা নেকবর বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হওয়ার জেরে ছেলে কীটনাশক পান করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার মৃত্যু হয়।নিয়ামতপুর থানা তদন্ত কর্মকর্তা ফইম উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।