নিয়ামতপুরে সাবরেজিষ্ট্রি অফিসের বিজয় শোভাযাত্রা।

জাকির হোসেন নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে সাবরেজিষ্ট্রি অফিসে উদ্যোগে মহান বিজয় দিবসে উপলক্ষে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ ঘটিকায় সাবরেজিষ্ট্রি অফিস ও দলিল সমিতির আয়োজনে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলে বর্ণিল সাজে সজ্জিত হয়ে বাংলাদেশের পতাকা বহন করে। ফলে শোভাযাত্রা দেখতে ভিড় করে সাধারণ মানুষ।   সাবরেজিষ্ট্রার পরিতোষ কুমার অধিকারীর নেতৃত্বে বের হয় শোভাযাত্রাটি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন   শাহজামান বুদু, দলিল লেখক  মোজাফফর হোসেন, আবু সাইদ, দ্বিজেন দাস, সাইদুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল লতিফ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *