মোঃ এমরান, বান্দরবান জেলা প্রতিনিধিঃ গাড়িতে তল্লাশি চালিয়ে প্রাইভেট কার, একটি ছাগল সহ এক চোরকে আটক করেছে ইয়াংছা চেকপোস্টে ডিউটিরত যৌথবাহিনী।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল ৫টার সময় ইয়াংছা চেকপোস্টে ডিউটিরত যৌথবাহিনি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রাইভেট কারসহ তাকে আটক করে। আটককৃত চোরের নাম, মোঃ রহমান বাবু, মোঃ আব্দুস সালাম ও লায়লা বেগমের ছেলে। সে চকরিয়া উপজেলার ০৯ নং চকরিয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড জিদ্দা বাজারের বাসিন্দা। ছাগল চোর রহমান বাবুর সহযোগী হিসেবে সাথে আরো ৩ জন চোর ছিলো, গাড়িতে তল্লাশি চালানোর সময় তিনজনই পালিয়ে গেছে, এর মধ্যে একজনের নাম মোঃ গিয়াস, বাকী দুইজনের নাম জানা যায়নি। এদিকে ছাগল চোর আটক হওয়ার খবর শুনে, ইয়াংছা চেকপোস্টের সামনে এসে প্রচুর জনতা ভিড় করে, তাঁদের সাথে কথা বলে জানতে পারি, এই একমাসের ভিতর এলাকা থেকে প্রায় ৫০ টি গরু ছাগল চুরি হয়েছে, এবং আটককৃত গাড়িসহ চোরকে ইয়াংছা, মিরিঞ্জাসহ রাস্তার আশেপাশে বহু বার দেখেছে।
তাদের দাবি এই চোর তাঁদের গরু ছাগল গুলো চুরি করে নিয়ে গেছে। তাঁরা সকলে এই চোরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করেন। ইয়াংছা আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোঃ জিল্লাল বলেন, লামা থেকে জিদ্দা বাজার যাওয়ার পথে একটি প্রাইভেট কারে ইয়াংছা চেকপোস্টে ডিউটিরত যৌথবাহিনী তল্লাশি চালায়, তল্লাশি চালানোর সময় প্রাইভেট কারের ভিতর একটি ছাগল দেখতে পেয়ে গাড়ি ও ছাগল সহ এক চোরকে আটক করে। এরপর, লামা থানায় খবর দিয়ে গাড়িসহ চোরকে লামা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়, তাঁরা এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। লামা থানার অফিসার্স ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, আটককৃত গাড়ি এবং চোরকে থানায় নিয়ে আসার জন্য আমার পুলিশের একটি টিমকে ইয়াংছায় পাঠিয়েছি, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।