ভারত সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান

কালের সংবাদ ডেস্কঃ ভারত সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।মঙ্গলবার (২০ ডিসেম্বর) তিনি দেশে ফিরেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক ও ছয়জন সফরসঙ্গীসহ ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরীর আমন্ত্রণে গত ১৫ ডিসেম্বর সরকারি সফরে ভারত গমন করেন।

সফরকালে এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে ভারতীয় বিমান বাহিনী একাডেমি আয়োজিত কম্বাইন্ড গ্রাজুয়েশন কুচকাওয়াজ পরিদর্শন করেন।বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে ভারতীয় বিমান বাহিনীর গ্রাজুয়েশন কুচকাওয়াজ পরিদর্শন এটিই প্রথম, যা মাইলফলক হিসেবে থাকবে।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান হায়দারাবাদ একাডেমিতে অবস্থিত প্রশিক্ষণ বিমান পিসি-৭ এর সিমুলেটর এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার্স ট্রেনিং এস্টাবলিশমেন্ট (এটিসিওটিই) পরিদর্শন করেন।এছাড়াও তিনি ব্যারাকপুরে অবস্থিত ভারতীয় বিমান বাহিনী স্টেশন ও এর বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করছে আইএসপিআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *